২শ ২২ বাংলাদেশি ফিরলেন নেপাল থেকে
রোববার রাতে নেপাল থেকে ২শ ২২ জন বাংলাদেশি যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ১টা আঠারো মিনিটে বিজি-৭০৪ ফ্লাইটটি যাত্রীদের নিয়ে বিমানবন্দরে আসে। দেশে সুস্থভাবে ফিরে আসতে পারায় যাত্রীদের মাঝে বেশ স্বস্তি লক্ষ করা যায়। এ সময় যাত্রীরা নেপালের ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা তুলে ধরেন।
এদিকে, ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটায় চীন থেকে নেপালের উদ্দেশ্যে যাওয়া উদ্ধারকর্মীদের একটি ফ্লাইট বাংলাদেশে অবতরণ করে। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে এই উদ্ধারকর্মীরা নেপাল যাচ্ছিলো।











