,

সিটি নির্বাচন রাজনীতির টার্নিং পয়েন্ট!

news-image

তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হলেও শেষ মুহুর্তে প্রধান দুই নেত্রীর বক্তব্যে নির্বাচনের গুরুত্ব আরো বেড়েছে। রোববার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামবাসীকে ‘নীরব প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভোট অন্যায়ের বিরুদ্ধে বিরাট শক্তি। ভোট হচ্ছে জনগণের এক বিরাট ক্ষমতা। সঠিকভাবে সেই ক্ষমতা প্রয়োগ করুন। নীরব বিপ্লব ঘটান। আপনারা কেউ ভয় পাবেন না।’

খালেদা জিয়ার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘প্রতিশোধ’ নেওয়ার কথা বলছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ভাবমূর্তি নষ্ট করার কারণে যদি দেশের মানুষ ‘প্রতিশোধ’ নেয় তিনি কোথায় যাবেন, সেটা তাঁর ভেবে দেখা উচিত। তিনি বলেন, বাসে আগুন দিয়ে আবার বাস মার্কায় ভোট চান কোন মুখে? প্রধান দুই নেত্রীর পরষ্পর বিরোধী বক্তব্যে রাজনীতির পাশাপাশি ভোটের মাঠেও এর যথেষ্ট প্রভাব পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রধান দুই দলই চাইছে এই নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয়তার প্রমাণ দিতে। আর কোন স্থানীয় পর্যায়ের নির্বাচনে এই প্রথম খালেদা জিয়া প্রচারণায় নামায় নির্বাচনের গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি সরকারের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে বারবার আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে সরকারি দলও যে গুরুত্বের সাথে নিয়েছে তার প্রমাণ তারা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. তারেক শামছুর রেহমান বলেন, আগামীদিনের রাজনীতিকে তিন সিটি করপোরেশন নির্বাচন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে বলেই দুই দল এই নির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে। নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় তাহলে কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে যাবার সুযোগ রয়েছে। আবার জয়ী হয়ে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ তুলে মধ্যবর্তী নির্বাচনের যুক্তিসঙ্গত দাবি তুলতে পারবে। একইভাবে নির্বাচনে জয়ী হয়ে সরকারের জনপ্রিয়তার প্রমাণ দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি যে ভিত্তিহীন তা বিদেশীদের কাছে প্রমাণ করতে পারবে। তবে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি দেখে নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে সংশয় রয়েছে।

অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, দেশি বিদেশিদের থেকে মধ্যবর্তী নির্বাচনের একটি চাপ রয়েছে। নির্বাচনের ফলাফল সেই দাবি বাস্তবায়ের ওপর অনেকটাই নির্ভর করছে। যেজন্য উভয় দল স্থানীয় পর্যায়ের এই নির্বাচনকে গুরুত্বের সাথেই নিয়েছে। তবে প্রার্থীদের ওপর হামলা, প্রচারে বাধা, হুমকি এসব ঘটনার পর নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে সাধারণ ভোটাররা চিন্তিত। যদি সেনাবাহিনী মাঠে থাকতো তাহলে মানুষ আরো সাহস ও উৎসাহ নিয়ে ভোট দিতে পারতো।

এদিকে ভোটকেন্দ্র দখল ও ব্যালটবাক্স ছিনতাই করার জন্য বিএনপিকে পোলিং এজেন্ট শূন্য করার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, সরকার বিএনপি দলীয় পোলিং এজেন্টদের নামের তালিকা ধরে বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে দেওয়া পোলিং এজেন্টদের নামের তালিকা সরকারি দলের লোক চুরি করে কিংবা যেভাবে হোক তা আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলাবাহিনীর কাছে চলে গেছে। আর এই তালিকা ধরেই আইন-শৃঙ্খলা বাহিনী এজেন্টদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের ওপর হামলা, কটুক্তি ও ব্যঙ্গাত্বক মন্তব্যে বিএনপি’র ভোট কমে নাই। বরং ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। এজেন্টরা যদি কাজ করতে পারে তাহলে তারা এটি ধরে রাখতে পারবে। এজন্য সরকার এজেন্টদের মাঠে থাকতে দিবে না।

হান্নান শাহ বলেন, আমাদের ভরসা কর্মী ও ভোটারদের ওপর। কর্মীরা কাজ করছে। তাদের সহায়তা করা সরকারের দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই জয়ী হবো। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকারের জুলুমের মাত্রা ততই বেড়ে চলেছে। বিভিন্ন মিডিয়ায় জরিপের তথ্যে আমাদের প্রার্থীরা বিজয়ের পথে রয়েছে। আর সরকারি সমর্থক দলের প্রার্থীর ভরাডুবি হতে যাচ্ছে। আমরা বিজয় ছিনিয়ে নিতে দেবো না। এজন্য কার্যকর ভূমিকা রাখবো।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ