বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশের শিল্পীরা

news-image

বিনোদন প্রতিবেদক : শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর আরও অনেকের সঙ্গে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিয়েছে বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীদের একটি দল। এই দলে রয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, কল্যাণ, নোমিরাসহ ১১ জন। সবশেষ খবরে অনুযায়ী রোববারই দেশে ফেরার কথা রয়েছে তাদের।

শনিবার নেপালের স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে একখন পর্যন্ত ১৯শ লোকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রিখটার স্কেলে যার মাত্র ছিলো ৭ দশমিক ৯। ভূমিকম্পের পরপরই নেপালে অবস্থানরত অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে স্থানীয় দূতাবাসের সামনে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে শিল্পী ও কলাকুশলীরা। রোববার সকালে বাংলামেইলকে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা কল্যাণ।

ভূমিকম্পে হাতে পায়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী রুনা খান। ফেসবুকের মাধ্যমে তিনি জানান, তার আঘাত গুরুত্বর নয়। তবে সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ শনিবার সারা রাতই নেপাল জুড়ে মৃদু ভূমিকম্প অনূভত হয়েছে। তাই তারা নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

এদিকে অভিনেতা শাহিরিয়ার নাজিম জয় জানিয়েছেন, ‘রোববার বিকেলে ঢাকার উদ্দেশ্যে দুটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। এর মধ্যে বিকেল ৩টা ১০ মিনিটে যে ফ্লাইটটি ছাড়বে, তাতে বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীদের দলটির যাওয়ার কথা রয়েছে।’

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ‘হলিডে’ শিরোনামে একটি নাটকের শুটিং করতে নেপালে পাড়ি দেয় বাংলাদেশি শিল্পীদের দলটি। কাঠমান্ডু, নাগরকোটসহ বেশ কয়েকটি জায়গায় শুটিং করেন তারা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা