,

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধে জেরে হত্যার ঘটনায় থানায় মামলা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় পূর্ববিরোধের জেরে  মামলার স্বাক্ষীকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে শনিবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুুু’পক্ষে সংর্ঘষে ফয়েজ মিয়া (৫৫) নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিমবাড়ি গ্রামের জমশেদ মিয়া ও সুদন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ ক্ষমতার আধিপত্য বিস্তার নিয়ে মতবিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ১০ এপ্রিল সুদন মিয়ার দলের ফয়েজ মিয়ার ছোট ভাই রহিজ মিয়া প্রতিপক্ষের হামলায় নিহত হন। ওই হত্যা মামলায় স্বাক্ষী ছিলেন নিহতের বড় ভাই ফয়েজ মিয়া (৫৫)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য