শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে : খালেদা জিয়া (ভিডিও)

news-image

ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ তাই এ কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা স্ম্ভব নয়। নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ। নির্বাচনে জয়লাভ করলেও নির্বাচন কমিশন একেবারে পবিত্র হয়ে যায় না।

গুলশান কার্যালয়ে রোববার দুপুরে বেগম খালেদা জিয়া এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, আমার গাড়ি বহরে হামলার সময় পুলিশ ছিল নিরব দর্শক। আমাকে হত্যা করার জন্যেই এ হামলা চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পত্রিকায় তাদের ছবি এসেছে। হামলাকারীদের কয়েকজনকে ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রচারণায় দেখা গেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে বারবার হামলা চালানো হলেও একজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়নি। বরং গ্রেফতার করা হয়েছে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের।

বেগম জিয়া বলেন, সরকারের পক্ষ থেকে আমাকে হামলা, অন্যায়ের উপযুক্ত জবাব দেয়ার জন্যে আমি দেশবাসিকে আহবান জানাচ্ছি। নির্বাচনে প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন একটি নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে চেয়েছি। কিন্তু স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছি। সিটি নির্বাচনকে আমরা টেস্ট কেস হিসেবে নিয়েছি। এ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হবে না। সরকার এ নির্বাচনে যদি সন্ত্রাস ও ডাকাতির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে তাহলে সবার কাছে প্রমাণিত হবে জাতীয় নির্বাচন এ সরকারের কাছে নিরপেক্ষভাবে অনুষ্ঠানের আশা করা যায় না। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। ভোটকেন্দ্রে যাতে সহিংসতা রোধ করা যায়  তাই সশস্ত্র বাহিনীকে মোতায়েনের দাবি জানিয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় ক্ষমতাসীন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ধূর্ত কৌশলের আশ্রয় নিয়েছে। তারা চিঠি বদল করে সংশোধিত চিঠি পাঠিয়েছে, এতে বলা হয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে। সশস্ত্রবাহিনীর উপর যে সরকারের কোনো আস্থা নেই তা আবার প্রমাণিত হল। ভোট ডাকাতি করে ফলাফল পাল্টে ফেলার কাজে তারা সশস্ত্র বাহিনীকে বাধা মনে করছে।

বিএনপির চেয়ারপারসন বলেন, উপজেলা নির্বাচনে অংশ নেয়ার পর আমরা সিটি নির্বাচনে বিপুলভাবে জিতেছি। প্রথমপর্বে উপজেলা নির্বাচনে জয়লাভ করলেও দ্বিতীয় পর্বে আওয়ামী লীগ ভোট ডাকাতি ও  কেন্দ্রে সন্ত্রাস করে জয় ছিনিয়ে নেয়। তারপরও জনগণের কাছে যাওয়ার সুযোগ বা সমাবেশ করতে সরকার বাধা দেয়ায় আমরা সিটি নির্বাচনে জনগণের কাছে যাওয়ার সুযোগ নিয়েছি।

বেগম জিয়া বলেন, দেশে প্রকৃত পক্ষে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। নারীর সম্ভ্রম রক্ষায় সরকার কিছু করতে পারছে না। জনগণের ভোটে ক্ষমতায় আসেনি বলে সরকার ভিন্নমত ও বিরোধীদলকে দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজনদের নিয়োজিত করে রেখেছে। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। দেশে এমন সংস্কৃতি চালু হয়েছে যে ক্ষমতাসীন ছাড়া দেশে আর কারো আইনের সহায়তা চাওয়ার কোনো উপায় নেই।

বেগম জিয়া বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর লাঞ্ছনার ঘটনায় সমবেদনা জানান। তিনি বলেন, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাজপথে বিএনপির নেতাকর্মীকে নামতে দেয়া হয়নি। দলীয় সন্ত্রাস ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে।

নববর্ষে নারীদের সম্ভ্রমহানীর নিন্দা জানিয়ে তাদের শাস্তি দাবি করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এটা হয়েছে। যে প্রশাসন সামাজিক নিরাপত্তা দিতে পারে না, যে সরকার নারীদের নিরাপত্তা দিতে পারে না তাদের লজ্জা পাওয়া উচিত। মানুষরে নিরাপত্তা নারীর সম্ভ্রম রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারের সময় গাড়িবহরে হামলার ঘটনার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তাকে  হত্যা করার উদ্দেশে সুপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আল্লাহর রহমতে তিনি বেঁচে যান। নির্বাচনী প্রচারে নেমে জনগণের আবেগ, উচ্ছ্বাস দেখে অভিভূত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বিএনপির এই নেত্রী বলেন, গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। তাদের সব হিসাব পাল্টে গেছে।

খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেন। কিন্তু সেই কর্মসূচি চলাকালে যানবাহনে রহস্যজনক বোমা হামলা হয়েছে। এসব হামলায় অনেক নিরপরাধ মানুষ নিহত ও আহত হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, সশস্ত্র পাহারা চলাকালে কীভাবে এসব হামলা হয়?

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘হত্যা, নাশকতা সন্ত্রাস ও লাশের রাজনীতি আমরা করি না। সন্ত্রাস নির্ভর নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন আওয়ামী লীগ। মানুষ হত্যা করে তার দায় বার বার বিএনপির ওপর চাপানো হয়েছে। কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করতে পারেনি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। এজন্য তারা বারবার রক্ত দিয়েছে। কিন্তু গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নকারীদের কঠিন শাস্তি দাবি করে তিনি যারা নিরাপত্তা দিতে পারে না, তাদের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে খালেদা জিয়া নেপালে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানান। এরপর সিটি নির্বাচন ঘিরে তার দল সমর্থিত প্রার্থীদের প্রতি সরকারের হুমকি-হামলা ও বাধা দেওয়ার ঘটনা তুলে ধরেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, বেগম জিয়া বলেন সন্ত্রাস নির্ভর নষ্ট রাজনীতির ধারক আওয়ামী লীগ। যে সরকার ও প্রশাসন সামাজিক উৎসবে নারীদের নিরাপত্তা দিতে জানে না, নারীদের সম্মান জানাতে পারে না তাদের ক্ষমা চাওয়া ও ক্ষমতা থেকে সরে যাওয়া উচিৎ। বেগম জিয়া বলেন, দেশের পরিস্থিতি এমন যে ক্ষমতাসীন ছাড়া কারও কোন সুবিধা পাওয়ার অধিকার নেই।

তার ওপর সাম্প্রতিক হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গাড়িবহরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী যেভাবে নাটক বলেছেন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন তাতে আমি মর্মাহত। হতাশা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, জানি এ হামলার বিচার হবে না। এ হামলায় ছাত্রলীগ অংশ নিয়েছে এবং এতে সহযোগিতা করেছে পুলিশ। এ হামলার ঘটনায় পক্ষপাতদূষ্ট নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রতারণামূলক। নির্বাচনী এলাকায় আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। খালেদা বলেন, জনগণের প্রতি আস্থা থাকার কারণেই বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি সর্মথিত প্রার্থীদের হয়রানী করারও অভিযোগ আনেন বেগম জিয়া।

সালাহউদ্দিন ও আনিসুর রহমান খোকনকে অপহরণ ও অপহরণ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে নিন্দা জানান এবং তাদের ফিরিয়ে আনার দাবী জানান। তিনি বলেন’ ক্ষমতাসীন লোকেরা আইনের উর্র্দ্ধে রয়েছে। তাদের জন্য দেশে আইন নেই। দেশে ক্ষমতাসীর ছাড়া কেউ সুবিচার পায় না।

খালেদা জিয়া বলেন, রাজনীতির সুন্দর কালচার থাকে। রাজীিতির ভাষা সেই কালচারের অংশ। ক্ষমতাসীনরা এই কালচার শিখে নাই। তারা কাউকে সম্মান করে না। তাই তাদেরকেও কেউ সম্মান করেন না।

তিনি বলেন, নিম্ন রুচির লোকেরা অপকৌশলকে কৌশল মনে করেন। যুক্তি ও সংলাপের কথা তারা এড়িয়ে চলতে চায়। আর দেশের মুল সমস্যা আজ এটাই।

এই ধারায় ফিরতে না পরলে আমরা পিছিয়ে পড়বো। স্বাধীনতা যুদ্ধের প্রেরণা ছিলো গণতন্ত্র। সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই রাষ্ট্রকে আবার গণতান্ত্রিক রাষ্টে পরিণত করতে হবে।

 https://www.youtube.com/watch?v=Qe1OYkkNSrM