,

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষকদের মানবন্ধন

news-image

আমিরজাদা চৌধুরী : পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কক্ষে কর্তব্যরত কলেজ শিক্ষক মো. মোনতাজ উদ্দিন আহমেদকে লাঞ্ছিতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মানবন্ধন ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে শিক্ষক পরিষদ।

আজ রোববার দুপুর একটার দিকে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক, সহকারি অধ্যাপক হামজা মাহমুদের নেতৃত্বে কলেজের মূল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, উপাধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক মীর, অধ্যাপক আকবর হোসেন, সহযোগি অধ্যাপক ড. মো. শাহআলম, জাকির হোসেন, এজেএম আরিফ হোসেন, ফারজানা ক্যামেলিয়া, ফারহানা সহিদ দিতি, এবিএম মুসলিমা, আব্দুল খালেক, প্রভাষক মনির হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটা স্বাধীন দেশে শিক্ষকদের পদদলিত করা কোনভাবেই মেনে নেওয়া যায়না। বক্তারা আগামি ১ মে সারাদেশের বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬ হাজার শিক্ষকদের নিয়ে কঠোর আন্দোলন করার ঘোষণা দেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর