,

সেনা মোতায়েন প্রসঙ্গে ইসির ব্যাখ্যা

news-image

ডেস্ক রির্পোট : সেনা মোতায়েন নিয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তিকর দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেনাবাহিনী যেখানেই অবস্থান করুক, তারা সবসময় প্রস্তুত থাকবে। তাদের কার্যকারিতা সমান পর্যায়ে থাকবে। গতকাল সন্ধ্যায় ইসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি করা হয়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া তিন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অধিকাংশ    

 প্রার্থী সেনা মোতায়েনের পক্ষে। এ পরিপ্রেক্ষিতে গত ২১শে এপ্রিল ভোটগ্রহণের দুদিন আগে থেকে পরদিন পর্যন্ত সেনা মোতায়েনের ঘোষণা দেয়া হয়। এ ব্যাপারে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ বরাবর চিঠি দেয়া হয়। পরদিন চিঠি সংশোধন করে সেনাবাহিনীকে সেনানিবাসে রাখার সিদ্ধান্ত জানায় ইসি। 

গতকাল ইসির পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন যেহেতু শুধু ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মধ্যে সীমাবদ্ধ এবং সেনানিবাস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, সেহেতু সেখান হতে মিরপুর বা উত্তরা যাওয়া যেমন সহজ তেমনি দক্ষিণে যাওয়াও সহজ। তাই সুবিধার জন্য ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থান করলেও কমিশন কর্তৃক মোতায়েনকৃত সেনাবাহিনীর ইউনিটসমূহ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে, যেভাবে সেনানিবাসের বাইরে বিভিন্ন স্টেডিয়াম কিংবা অন্যান্য অস্থায়ী ক্যাম্পে থেকে থাকে। এতে করে ডাক পড়লে তাৎক্ষণিকভাবে তারা মুভ করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পেই থাকুক আর সেনানিবাসেই থাকুক তাদের মুভমেন্ট সময় একই থাকবে এবং তাতে করে তাদের কার্যকারিতাও সমান পর্যায়েই থাকবে। এছাড়া ভোটগ্রহণের দিন বিভিন্ন যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে ফলে রাস্তায় যানজট থাকবে না। তাই খুব দ্রুতই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ