হাসিনা-খালেদা কী বলবেন আজ সাংবাদিকদের ?

news-image

আজ রোববার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল চারটায় গণভবনে ইন্দোনেশিয়া সফরের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১-২৩ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আফ্রো-এশিয়ান সম্মেলনে অংশ নিতে দেশটি সফরে যান। এছাড়া বেলা দুইটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশনের নির্বাচনী বিষয়াদি নিয়ে খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।
তবে সবার মাঝেই এক ধরনের কৌতুহল বিরাজ করছে- আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কী বলবেন?
 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার