,

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি

news-image

অনলাইন ডেস্ক : এবার ভারত থেকে আমদানি করা হয়েছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাবারের পর সেই বিচিগুলো ফেলে দেয় বিভিন্ন জায়গায়। দেশে যার কোনো মূল্য নেই, সেই তেঁতুল বিচি প্রথমবারের মত ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

গতকাল শনিবার (৬ মার্চ) বিকেলে ভারত থেকে চট্টগ্রামের উজ্জল শাহ নামের এক আমদানিকারকের তেঁতুল বিচি বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পরপরই আরও দুটি তেঁতুল বিচি বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে।

তেঁতুল বিচি আমদানির বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, দেশে মশার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে ভালো দাম রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা