,

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

news-image

বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বারবার তার গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১১টায় কলেজ গেইট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিন শেষে কালিবাড়ি মোড়ে এসে সমাবেশ করে। বক্তব্য রাখেন জেলা যুবদল আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শহর যুবদল আহ্বায়ক তানিম শাহেদ রিপন, থানা যুবদল আহ্বায়ক এডভোকেট আব্দুর রহিম গোলাপ, শহর যুবদল সদস্য সচিব আরিফুল হক মাসুদ, থানা যুবদল সদস্য সচিব বুলবুল আহমেদ মুসা, জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবীর আখন্দ, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হেলাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে বার বার হামলা, ভাঙচুর ও গুলিবর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চিহ্নিত আসামীদের গ্রেফতারের দাবী জানান।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ