শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প, আহত ২০

news-image

বিশেষ প্রতিনিধি : শনিবার দুপুর ১২টা ১১ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় কোনো ধরণের ক্ষতি হয় নি বলে বিকেল নাগাদ নিশ্চিত হওয়া গেছে। তবে ভূমিকম্পের কারণে মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়।
জানা যায়, জেলা সদর, আখাউড়া, কসবা, নাসিরনগর, বাঞ্ছারাপমপুরে উপজেলায় ভূমিকম্প হয়। কারো কারো মতে প্রায় এক মিনিট স্থায়ী ছিল এ ভূমিকম্প। দু’দফায় ভূমিকম্প হয় বলে অনেকে দাবি করেছেন। এ সময় লোকজন ভবন ছেড়ে বাইরে এসে অবস্থান নেয়। অনেকে ছোটাছুটি করতে থাকে। এদিকে ভূমিকম্পের সময় বাঞ্ছারামপুরের রূপসদী ইউনিয়নের বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।