,

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১০

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। চিকিৎসকদের বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রবিবার ইয়াঙ্গুন, মান্দালয় এবং দেওয়েই শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। চলমান বিক্ষোভে এদিনও সেনাশাসন হটানো ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে জনতা।

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ তাজা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস চালায়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।

১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর সবচেয়ে বেশি রক্তক্ষয়ী হয়ে ওঠে এদিন।

বিক্ষোভের ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করছে,সড়কে বিক্ষোভকারীরা অস্থায়ী বাধা তৈরি করেছে এবং বেশ কয়েকজন শরীর রক্তে ভেসে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অসমর্থিত সূত্রে নিহতদের সংখ্যা আরও বেশি বলে জানা যাচ্ছে, ২০ জনের বেশি।

নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে।

সেনা অভ্যুত্থানের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। রাজধানী নেপিডোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক তরুণী। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০ ফেব্রুয়ারি একদিনে মারা যান দুজন। একটি শিপইয়ার্ডের কর্মীদের সেনাবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালালে ওই দুজন প্রাণ হারান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের