শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা : সামরিক বাজেট বাড়াতে পারে বেইজিং

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব জোরদার হওয়ার প্রেক্ষাপটে সামরিক বাজেট বাড়াতে পারে চীন। পশ্চিমা ও চীনা সামরিক বিশেষজ্ঞরা এমন ধারণার কথা জানিয়েছেন।

আগামী ৫ মার্চ চীন সামরিক বাজেট ঘোষণা করবে। গত বছর চীন আগের চেয়ে শতকরা ৬.৬ ভাগ সামরিক বাজেট বাড়িয়েছিল। তাতে গত অর্থ বছরে চীনের সামরিক বাজেট ছিল ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

সামরিক বাজেটের সম্ভাব্য বৃদ্ধি প্রসঙ্গে সাংহাই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নি লেজিয়ং বলেন, কোরিয়া যুদ্ধের পর বর্তমান সময়ে চীন সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি, চীনা উপকূলে নিয়মিতভাবে মার্কিন রণতরী মোতায়েন এবং চীনা উপকূলে ফ্রান্সের যুদ্ধজাহাজ ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের কারণে চীনের সামরিক বাজেট বাড়ানোর সম্ভাবনা জোরদার হয়েছে।

চীনের এ বিশেষজ্ঞ বলেন, তাইওয়ানের সামরিক বাহিনীকে পিছু হটানোর বিষয়ে চীনা জনগণের চাপ রয়েছে। এসব কারণে সামরিক বাজেট নিশ্চিতভাবে বাড়বে বলে নি লেজিয়ং মন্তব্য করেন।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড বাজেটারি অ্যাসেসমেন্টের নন-রেসিডেন্ট ফেলো রস ব্যাবেজ বলেন, চীন এবার শতকরা সাত ভাগ সামরিক বাজেট বাড়াতে পারে। তিনি বলেন, লোকজন যা ভাবছে তার চেয়ে এটা কম হবে কারণ চীনের অর্থনীতি এখনো ভালো অবস্থানে নেই।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা