শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে কয়েক দফা ভূকম্পন

news-image

Nepal_sm_844338931ভ‍ূূমিকম্পে কাঁপলো গোটা দেশ। দুপুর সোয়া ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়। মিনিট খানেক স্থায়ী থাকে সে কম্পন। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।

এই ভূমিকম্পের উৎপত্তি হয় নেপালের পোখারার কাছে। নিমিষেই তা ভারত ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে যায়। ভারত ও নেপালেও ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।

দেশের সকল জেলা থেকে ভূমিকম্পের খবর আসছে। অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন। প্রায় সকল জেলা প্রতিনিধিই জানাচ্ছেন ভূমিকম্পের তথ্য।

as bomikompoএদিকে রাজধানীর তেজগাঁওয়ে একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। বরিশাল প্লাজা নামে ৫ তলা একটি ভবন হেলে পড়েছে বঙ্গবাজার মার্কেটে। যাত্রাবাড়ীতেও দু'টি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।