,

ফেসবুক ব্যবহারকারী ১৪৪ কোটি

news-image

facebook logoচলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা (প্রতি মাসে) ১৪৪ কোটিতে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠানটি সর্বশেষ প্রান্তিকে পূর্বাভাস অনুযায়ী মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে। গত বুধবার প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক। খবর এএফপি।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ মুনাফা কমেছে ফেসবুকের। তবে মুনাফা কমলেও সার্বিকভাবে রাজস্ব ৪২ শতাংশ বেড়ে ৩৫০ কোটিতে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, অনলাইন বিজ্ঞাপন খাতের সফলতা ফেসবুকের রাজস্ব প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছে। এক্ষেত্রেও পূর্বাভাস অনুযায়ী রাজস্ব প্রবৃদ্ধি হয়নি প্রতিষ্ঠানটির।

এ বিষয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বলেন, ‘মুনাফা কমলেও চলতি বছরের জন্য এটি ইতিবাচক শুরু।’ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো সেবাগুলোর গ্রাহক বাড়ছে ধারাবাহিকভাবে। এ ধারা অব্যাহত থাকলে শিগগিরই মুনাফা অর্জনের দিক থেকে নতুন চমক পরিলক্ষিত হবে।

২০১৫ সালের শুরুতে বেশ কয়েকটি খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করে ফেসবুক। এসব খাতের মধ্যে রয়েছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ, ফটো শেয়ারিং সেবা ইনস্টাগ্রাম এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা অকুলাস রিফট। অতিরিক্ত ব্যয়ের কারণেই প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় বেড়েছে ৮৩ শতাংশ এবং গবেষণা ও উন্নয়ন বাবদ ব্যয় বেড়েছে ১৩৩ শতাংশ। পাশাপাশি বিপণন ও বিক্রয় বাবদ খরচ দ্বিগুণ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ