,

নির্বাচনী প্রচারণায় নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

news-image

bankimoonডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী প্রচারভিযান নিরাপদ ও নিরুপদ্রপ পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে গত বুধবার এক নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ আহ্বানের কথা জানান।

বান কি মুন বলেন, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন কেবল তখনই সম্ভব, যখন প্রচারণার জন্য নিরুপদ্রপ ও নিরাপদ পরিবেশ থাকে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণাকালে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফা হামলার ব্যাপারে মুখপাত্র ব্রিফিংয়ে বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষ হামলার এসব ঘটনা তদন্ত করছে বলে আমরা জেনেছি।’

এই বক্তব্যের আগে গত ৪ এপ্রিল এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেছিলেন, বাংলাদেশে বিগত সপ্তাহগুলোতে সহিংসতা কমে আসাকে স্বাগত জানিয়েছেন বান কি মুন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র : জাতিসংঘ ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ