রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে খাবার বিলি করে ফেরার পথে যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন আবদুর রহমান মুয়িম (৪৮) ও পাপিয়া বেগম (৩৮)। আবদুর রহমান মুয়িমের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামে। আর তারর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুর রহমান মুয়িম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

ঘটনার দিন ওই দম্পতি বার্মিংহাম এলাকার একটি বাড়িতে খাবার বিলি করতে যান। খাবার বিলি করে ঘরে ফেরার পথে তাদের গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তাদের এক ছেলে ও তিন মেয়ে আছে।
এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশে বসবাসকারী পাপিয়া বেগমের ফুফাতো ভাই মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামের মোহাম্মদ আলাম।

তিনি জানান, সোমবার যুক্তরাজ্যের রেডিস বার্মিংহাম রোডে এ দুর্ঘটনা ঘটে। পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। স্বামী ব্যবসায়ী আবদুর রহমান মুয়িমকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী