,

চিরকুট লিখে সাতবারের এমপির আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের একটি হোটেল থেকে উদ্ধার করা হলো পশ্চিম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির সংসদ সদস্য (এমপি) মোহন দেলকরের মরদেহ। গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোহন দেলকর সাতবারের লোকসভার এমপি। প্রতিবারই তিনি দাদরা ও নগর হাভেলি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। ২০১৯-এ স্বতন্ত্রভাবে ভোটে লড়ে এমপি হয়েছেন তিনি।

পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। মাত্র ৫৮ বছর বয়সী এই এমপির এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক তার সহকর্মীরা। কেন এমন ঘটনা ঘটল, তা এখনো বুঝে উঠতে পারছেন না কেউ। পুলিশ বলেছে, মরদেহের পাশ থেকে গুজরাটি ভাষায় লেখা একটি সুইসাইড নোট পেয়েছেন তদন্তকারীরা। যদিও সে সম্পর্কে বিশেষ কিছু বলতে চায়নি পুলিশ।

মোহন দেলকর মূলত কৃষি বিশারদ। ভারতীয় নব্যশক্তি পার্টি নামে রাজনৈতিক দলের সদস্য হন। সেই দল থেকেই এর আগে লোকসভা ভোটে জিতেন দেলকর। ২০১৯ লোকসভা নির্বাচনের পর তিনি পাবলিক গ্রিভান্স সেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা