,

দেশের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ডাকে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ছেড়ে গেছেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে পিএসএলে পুরোপুরি শেষ হয়ে যায়নি গেইলের ফেরার সম্ভাবনা। দেশের হয়ে খেলার দায়িত্ব পালন করে লাহোরে হতে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয়ভাগে ফের কোয়েটার সাথে যোগ দেবেন ক্রিস গেইল।

সোমবার রাতে লাহোর কালান্দারসের বিপক্ষে ম্যাচের পর গেইল বলেন, ‘এখন পিএসএল ছেড়ে যাওয়াটা দুঃখজনক। কারণ আমি পুরো মৌসুমটা খেলতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পিএসএলে আধিপত্য বিস্তার এবং ভক্ত-সমর্থকদের জন্য আনন্দের কিছু উপহার দেয়া।’

তিনি আরও বলেন, ‘তবে আমি লাহোরে টুর্নামেন্টের দ্বিতীয়ভাগে যোগ দেয়ার বিষয়ে আশাবাদী। দুটি হার দিয়ে আমরা শুরু করতে চাইনি। তবে এখন মাত্র টুর্নামেন্ট শুরু। আশা করি আমরা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে ঘুরে দাঁড়াবো।’
আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ তিনটি হবে ৪, ৬ ও ৮ মার্চ। এ সিরিজের জন্য ক্রিস গেইলকে স্কোয়াডে রাখছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তাই মাঝপথেই পিএসএল ছাড়তে বাধ্য হলেন গেইল।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি