শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক কমিউনিটিতে ১৪৪ কোটি ব্যবহারকারী

news-image

11149299_10102044417223291_2304319948826750178_nপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগোযোগের মাধ্যম ফেসবুকে বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১৪৪ কোটি। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬ কোটি।

ফেসবুকের সর্বশেষ প্রান্তিকের মুনাফা নিয়ে ওয়াল স্ট্রিট যে ধারণা করেছিল তা অর্জন করতে না পারলেও, থেমে নেই এর ব্যবহারকারীর সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, প্রতি মাসে বিশ্বব্যাপী ১৪৪ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। আগের প্রান্তিকেও এর ব্যবহারকারী ছিল ১৩৯ কোটি। মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫২ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটিতে। এছাড়া ১২৫ কোটি ব্যবহারকারী ডেক্সটপ বা হ্যান্ডসেটের মাধ্যমে নিউজ ফিড দেখে থাকেন।