,

রোজ ডিম খেয়ে ডায়াবেটিস তাড়ান

news-image

image_122932_0লাইফস্টাইল ডেস্ক : আপনি কি ডায়াবেটিক রোগী? ডিম খান ? নাকি কোলেস্টেরলের ভয়ে ডিম এড়িয়ে চলেন?
যারা ডিমের ভক্ত, তাদের নতুন করে কিছু বলার নেই। কিন্তু, যাঁরা কোলেস্টেরলের ভয়ে বা অন্য কোনও কারণে ডিম পারতপক্ষে এড়িয়ে চলেন, তাদের উদ্দেশে পরামর্শ একটাই: … রোজ খাও আন্ডা।
রোজ ডিম খেয়ে ডায়াবেটিস তাড়ান
সম্প্রতি আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, যারা সপ্তাহে মোটে একটা ডিম খান, তাদের তুলনায় যারা সপ্তাহে অন্তত চারটা ডিম খান, তাদের টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি ৩৭ শতাংশ কমে যায়।
ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২,৩৩২ জন ব্যক্তির খাদ্যাভ্যাসের ওপর পাঁচ বছর ধরে (১৯৮৪-১৯৮৯) নজর রাখেন। এদের বয়স ৪২ থেকে ৬০-এর মধ্যে। প্রায় ১৯ বছর পর দেখা যায়, তাদের মধ্যে ৪৩২ জন টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। ওই গবেষণাতেই জানা যায়, রক্তে শর্করার পরিমাণের কম-বেশির ওপর ডিমের একটা ভালোরকম প্রভাব রয়েছে। দেখা গিয়েছ, যারা সপ্তাহে অন্তত চারটা করে ডিম খেয়েছেন, তাদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত।
গবেষকরা জানিয়েছন, কোলেস্টেরল ছাড়াও ডিমে বেশ কিছু পুষ্টিকর উপাদান থাকে। যা শর্করার বিপাকে সহায়তা করে, যে কারণে টাইপ-টু ডায়াবেটিসের প্রবণতা কমে।
গোটা বিশ্বে টাইপ-টু ডায়াবেটিস যে হারে বাড়ছে, তাতে নিঃসন্দেহে এটা খুশির খবর।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর