বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অসম প্রেমের ছবিতে হ্যাপী

news-image

107377_1বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের আলোচিত নায়িকা হ্যাপীকে নিয়ে কাশেম ম-ল তৈরি করতে যাচ্ছেন ‘নীল দৃষ্টি’ নামক একটি ছবি। নতুন এ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপী।  ২৮ এপ্রিল থেকে পূবাইলের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অসম প্রেম ও ভৌতিক কাহিনির ওপর ছবিটি নির্মিত হবে বলে জানান হ্যাপী। তিনি বলেন, ছবির গল্পে দেখা যাবে আট-দশ বছরের একটি ছেলে বাড়িতে একা থাকে। প্রতি রাতে সে ভায়োলিন বাজায়। ছেলেটির একাকিত্ব দেখে আমি তাকে সঙ্গ দিতে শুরু করি। কিন্তু একটা সময় ছেলেটি আমার প্রেমে পড়ে যায়। আমাকে সে তার ভালো লাগার কথা বলে। আমি তার প্রস্তাবে সাড়া না দিলে সে আত্মহত্যা করে। এর পর থেকে আমার স্বাভাবিক জীবনে নানা অশান্তি সৃষ্টি হয়। হ্যাপী বলেন, গল্পটি প্রথম শুনেই ভালো লেগেছে। এ ধরনের গল্প নিয়ে আমাদের দেশে সাধারণত চলচ্চিত্র নির্মাণ হয় না।
অভিনয়ের পাশাপাশি ১ মে থেকে নিজের উদ্যোগে একটি বৃদ্ধাশ্রম পরিচালনার কাজ হাতে নিয়েছেন হ্যাপী। মিরপুরে অবস্থিত এই বৃদ্ধাশ্রমের ব্যয় তিনি একাই চালাবেন। এই বৃদ্ধাশ্রমের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২০।
হ্যাপী জানান, তিনি অভিনয় থেকে প্রাপ্ত তার সব আয় বৃদ্ধাশ্রমের পেছনে ব্যয় করবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা