,

খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

news-image

image_213748.bnpডেস্ক রির্পোট : নির্বাচনী প্রচারণায় নেমে তিনদিন হামলার শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশন-সরকার কৌশলী ভূমিকায় বলেও অভিযোগ বিএনপির। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নেয়ায় দফায় দফায় সরকার সমর্থিত সন্ত্রাসীদের হামলায় বেগম জিয়ার নিরপত্তা নিয়ে শঙ্কায় ও উদ্বিগ্ন বিএনপি। তাই বেগম জিয়ার নিরাপত্তায় সরকারের সহযোগিতা কামনা করছি।

সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন কৌশলের আশ্রায় নিয়েছে অভিযোগ করেন তিনি বলেন, খালেদা জিয়ার উপর সরকার সমর্থিত সন্ত্রাসীদের হামলার দায়ভার সরকারকেই নিতে হবে। বিএনপির এই মুখপাত্র নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন একচোখা নীতি অবলম্বন করে চলছে। তাই খালেদা জিয়া ও সিটি নির্বাচনে ২০ দল সমর্থিত মেয়র, কাউন্সিলদের উপর হামলার বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং খালেদা জিয়া ও মির্জা আব্বাসকে চিঠি ইস্যু করে সতর্ক করছে।

তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সিটি নির্বাচনে থাকবে। হামলা মামলা করেও কোনো লাভ হবে না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এবং নির্বিঘ্নে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারলে আমাদের প্রার্থীদের জয় নিশ্চিত। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামিমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, তকদির হোসেন জসিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর