শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যস্ততায় সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

news-image

image_213738.3ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া সফরের তৃতীয় ও শেষ দিনের কর্মসূচি শেষ করেছেন। আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার সকালেই তিনি যোগ দেন চতুর্থ প্লেনারি সেশনে। এই অধিবেশনে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। বালাই সিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে শেখ হাসিনার সঙ্গে কো-চেয়ার হিসেবে ছিলেন মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলাব। বক্তব্য রাখেন পাকিস্তান, ফিলিস্তিন, বাহরাইন, নাইজেরিয়া, মালয়েশিয়া ও লিবিয়ার সরকার-রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রীর সঙ্গে এই অধিবেশনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব এ কে এম শামীম চৌধুরী ও ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।

প্লেনারি সেশেনর পরপরই দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেন। দিনের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হয় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ড. রামি হামদাল্লাহর সঙ্গে। এরপর প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী সম্মেলন ভেন্যুতে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক, বিভিন্ন কারুশিল্প ও সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। এরপর তৃতীয় দ্বিপক্ষীয় বৈঠকটি করেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে।

এ নিয়ে আফ্রো-এশীয় সম্মেলনে মোট আটটি দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হলো। প্রধানমন্ত্রীর বুধবার আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার প্রথম দিনে তিনি পাঁচটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ছিলেন চীনের রাষ্ট্রপতি শি জিন পিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, মিয়ানমারের রাষ্ট্রপতি থেইন সেন ও কাতারের উপপ্রধানমন্ত্রী আহমদ বিন আবদুল্লাহ আল মাহমুদ।