,

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

সিলেট সংবাদদাতা : সিলেট-তামাবিল সড়কে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫ টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার এবাদুর রহমান ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ।

ফায়ার সার্ভিস সিলেট উপ সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ধারণা করা হচ্ছে ট্রাকটি ব্রেকফেল করে খাদে পড়তে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা