বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতদের বিরুদ্ধে মামলা করেছে ব্যাংক আর গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশ

ব্যাংক-ডাকাতিডেস্ক রির্পোট : আশুলিয়ার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় বুধবার আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি করেছেন ব্যাংকের ওই শাখার সেকেন্ড অফিসার ফরিদুল হাসান। অন্যটি করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মো . জাকারিয়া।

বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতি

বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতি

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল বলেন, ‘আমাদের তরফ থেকে আশুলিয়া থানায় একটি মামলা করেছি। পুলিশ এখানকার গুরুত্বপূর্ণ আলামত এবং সিসি ক্যামেরায় ভিডিও ফুটজে নিয়ে গিয়েছে। যাঁরা জীবন দিয়ে ডাকাতদের ধাওয়া করেছেন ও ধরেছেন তাঁদের পরিবারকে পুরস্কৃত করার সুপারিশ করা হবে।

ফরিদুল হক তাঁর মামলায় জনগণের হাতে ধরা পড়া সাইফুল ইসলাম ও বোরহান উদ্দিন নামের দুই ডাকাতের নাম উল্লেখ করে ৮-১০ জনকে আসামি করেছেন।

 

bank dakat

আর মো . জাকারিয়া গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার ঘটনায় মামলা করেছেন। সেখানে তিনি অজ্ঞাতনামা এলাকাবাসীকে আসামি করেছেন।

এ ছাড়া গতকাল রাতেই চিকিৎসাধীন বোরহানকে নিয়ে গাজীপুরের চন্দ্রা এলাকায় তাঁর বাসায় অভিযান চালায় পুলিশ। তাঁর বাসা থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সাইফুল ও বোরহান একেক সময় একেক রকম তথ্য দিচ্ছেন। এটা কোনো স্বাভাবিক ডাকাতির ঘটনা না। এঁরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত এমনই ধারণা করা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যেই তাঁরা গতকাল এ ঘটনা ঘটান বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

এসপি জানান, সাইফুলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির হরেন্দ্রবাজার গ্রামে এবং রোবহানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার সংকরপাশা গ্রামে। তাঁদের সম্পর্কে এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

পরিদর্শক দলে থাকা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক বলেন, ‘আমি নিরাপত্তা বিষয়সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেব। যেসব এলাকায় ব্যাংক রয়েছে সেসব এলাকায় পুলিশি টহল বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর সুপারিশ করা হবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা