শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসান ও তিশার ‘অল অ্যাবাউট আস’

52fc6b5b8edc3-Tahsan-n-Tishaভালোবাসা দিবসের টেলিছবিটির জন্য একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেন তাহসান ও তিশা। ‘অল অ্যাবাউট আস’ নামের এ টেলিছবিটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এসএ টিভিতে বেলা তিনটায় প্রচারিত হবে।

টেলিছবির গল্পে দেখা যাবে এশার বোন তুষ্টি ও অপুর আংটিবদলের অনুষ্ঠানে অপুর কাজিন রেহানের সঙ্গে এশার পরিচয় হয়। এক বছর পর দেখা যায় এশা ও রেহানের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং তাদের দুজনের ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তারা তাদের সম্পর্কের ইতি টানে। একদিন অপু ও তুষ্টি তাদের একমাত্র মেয়ে কঙ্কাকে এশার কাছে রেখে অফিশিয়াল কাজে ঢাকার বাইরে যায়। সেখান থেকে ফেরার পথে অপু ও তুষ্টি দুর্ঘটনায় পড়ে। এরপর থেকেই কঙ্কাকে নিয়ে শুরু হয় এশা ও রেহানের পথচলা। কঙ্কাকে ঘুম পাড়ানো, তাকে খাওয়ানোসহ বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের মধ্যে নতুনভাবে সম্পর্ক তৈরি হয়। আর এভাবেই এগোতে থাকে ‘অল অ্যবাউট আস’ টেলিছবির গল্প।

তাহসান বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রেহান। টেলিছবির গল্পটি একটি বাচ্চা শিশুকে নিয়ে, পুরো কাজটাও ৬০ মিনিটের। তাই একটি শিশুকে নিয়ে কাজটি করতে খুব পরিশ্রম করতে হয়েছে। সব মিলিয়ে কাজটা করে আমার অনেক ভালো লেগেছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা