,

জিয়াউর রহমানের খেতাব বাতিল রাজনৈতিক প্রতিহিংসামূলক : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল তা বাতিলে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাকে মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে থাকা বিএনপি মহাসচিব বুধবার টেলিফোনে গণমাধ্যমের সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল খেতাবটি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমি মনে করি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক। এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদেরকে আমি কখনোই মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। তারা স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পুরোপুরিভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো। আমি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এই খেতাবটা বাতিলের সিদ্ধান্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নিয়েছে। একে আমি মনে করি, জনগণের গণতন্ত্রের প্রতি ও এই সরকারের অপকর্ম এবং যে সমস্ত দুর্নীতির চিত্রগুলো বেরিয়ে আসছে বিভিন্নভাবে তার থেকে জনগণের দৃষ্টি দূরে সরিয়ে দেয়ার জন্যই এটা করা হয়েছে।

একাত্তরের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্মরণীয় ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘ ৯ মাস সেক্টর কমান্ডার হিসেবে দেশের ভেতর থেকে লড়াই করেছেন। এই যে বীর উত্তম খেতাবটি তিনি পেয়েছিলেন ওই খেতাবটি পেয়েছিলেন কিন্তু স্বাধীনতার পরের যে সরকার, শেখ মুজিবুর রহমানের আমলে, ওই সরকারই এই খেতাব তাকে দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য