,

ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি : এসপি বিপ্লব

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীই স্বপ্নবান নাগরিক। আজকের এ মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ আগামীর চেতনায় উৎকর্ষ মানুষ হয়ে একটি কল্যাণমুখী ও স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা পালন করবে ভালো মানুষ হওয়ার জন্য শিশুদের শিক্ষা গ্রহণের পাশাপাশি সফট স্কিলগুলো অর্জন করা প্রয়োজন। কারণ শিক্ষার পাশাপাশি কর্মজগতে প্রয়োজন দক্ষতা।

মঙ্গলবার বিকেলে পুলিশ অফিস সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯ -এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোমলমতি শিশুদের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। কারণ সবার একই বিষয়ে সমান দক্ষতা থাকে না। তাই যার যে বিষয়ে দক্ষতা রয়েছে তাকে সে বিষয়ে আরও দক্ষ করে গড়ে তুলতে অভিভাবকদের সহযোগিতা করা উচিত। শিশুদের শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিকতা, মূল্যবোধ, পরমত সহিষ্ণুতা, বিতর্ক, সংস্কৃতিচর্চা ও খেলাধুলায় অংশ নিয়ে প্রকৃত মানুষ হলেই কেবল তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবে।ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি।

পুলিশ সুপার বলেন, এক্ষেত্রে সাধারণ পাঠ্যবইয়ের পাশাপাশি অবসর সময়ে শিশুদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সমস্ত বই পড়তে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত দেশ গঠনে শিক্ষর্থীদের এগিয়ে আসার আহবান জানান এবং তাদের উত্তোরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসিতে ১২ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী বিতরন করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের