,

মোস্তাফিজের জোড়া আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। লক্ষ্য ঘূর্ণি-বিষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে নাকাল করে দেওয়া। কিন্তু বাংলাদেশের পক্ষে প্রথম দুটি উইকেট তুলে নেন পেসার মোস্তাফিজুর রহমান। একাদশের একমাত্র পেসার।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পঞ্চম ওভারে জন ক্যাম্পবেলকে তুলে নেন বাঁহাতি এ পেসার। এলবিডব্লু হয়ে ফেরেন এই ক্যারিবীয় ওপেনার।

মোস্তাফিজের বলটি ছিল লেংথ বল। অফ স্টাম্পের বাইরের বলটি ভেতরে ঢুকছিল। ক্যাম্পবেল ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু সেটি গিয়ে আঘাত করে তাঁর প্যাডে। রিভিউ নিয়েছিলেন ক্যাম্পবেল। কিন্তু তাতে সফল হননি। সেখানে দেখা গেছে বলটি মিডল আর লেগ স্টাম্পেই আঘাত করত।

পরের বলেই তিনে নামা শেন মোজলিকে তুলে নিতে পারতেন মোস্তাফিজ। তাঁর এলবিডব্লুর আবেদনে মাঠের আম্পায়ার সাড়াও দিয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান মোজলি। পরে আর বাঁচতে পারেননি। তাঁর বলে সেই এলবিডব্লুর শিকারই হতে হয় মোস্তাফিজকে। রিভিউ নিয়ে এবার আর পার পাননি মোজলি। উল্টো একটি রিভিউ নষ্ট হয় ওয়েস্ট ইন্ডিজের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনো ৪০৬ রানে পিছিয়ে সফরকারি দল। নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ (১০৩)।

এক প্রান্ত থেকে মোস্তাফিজ ও অন্য প্রান্ত থেকে সাকিব আল হাসানকে দিয়ে বোলিং শুরু করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ১০ম ওভারে বোলিংয়ে এসেছেন মিরাজ। সাকিবের জায়গায় তাঁকে বোলিংয়ে আনা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের