বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগুন লেগেছে বনে, ফাগুন এসেছে মনে

fagunবইছে উত্তরী হাওয়া। আগুনরঙা ফুল শাখে শাখে। শুকনো পাতার মর মর ধ্বনি ধু-ধু প্রান্তরে। কচি পাতার আড়ালে মুখ লুকিয়ে ডাকছে কোকিল। উদাস দুপুরে বিরহকাতর প্রিয় মানুষের অপেক্ষায়…।

আবার ধরায় ফাগুনের আগুন ঝরা বসন্ত। চারিদিকে নতুনের আগমনী বার্তা। পাতাঝরা গাছগুলোয় উঁকি দিচ্ছে সবুজ কচি পাতা। তারও আছে মিষ্টি গন্ধ। রক্ত আগুনঝরা শিমুল, পলাশে মেটে শালিকের আনাগোনা। ভ্রমর-ভ্রমরা ছুটছে ল্যান্টানা, ভেন্না, কলমি, আমরুল কিংম্বা লেবু ফুলের পিছে। শীতের আড়ষ্টতা ভেঙে সবাই মত্ত নতুন জীবনের খোঁজে। সে জীবন আনন্দের, সে জীবন বিরহের, সে জীবন তারুণ্যদীপ্ত।

বসন্তের প্রথম থেকেই গাছে-শাখে শোনা যায় কোকিলের কাতর কণ্ঠ। সুরেলা সে গানে সঙ্গীকে পাওয়ার আকুল আবেদন। উদাস দুপুরে বৃক্ষরাজি মাঝে শুকনো পাতার মর মর শব্দঘেরা প্রকৃতি ঝড় তোলে আবেগী নর-নারীর মনে। মনে জাগে প্রেম, বাসা বাঁধে পাওয়া না পাওয়ার অসীম দ্বন্দ্ব।

চঞ্চলা মন হয় আনমনা। আর ফুলবনে গিয়ে হয়তো কবির মতো বলে উঠতে ইচ্ছে করে ‘ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো…’।  আমের মুকুলের মৌ মৌ গন্ধ, পাতায় পাতায় নব আলোর নাচন ঘরে আটকে রাখতে পারে না তরুণ-তরুণীদের। বাসন্তী রং ধারণ করে বেরিয়ে পড়ে প্রিয় মানুষের সান্নিধ্যে সব বাধা পেরিয়ে।

নগরে বসন্ত ধরা দেয় ভিন্নরূপে। বসন্ত যেন আসে উৎসবের রংকে নতুন করে রাঙাতে। বাসন্তী পোশাকে রেঙে ওঠে এদিন বইমেলা। রমনা, চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সাজে নবসাজে। পোশাক প্রকৃতির আলো ফুটে ওঠে তরুণ-তরুণীদের চোখে-মুখে। চারিদিকে চলে সুন্দরের জয়গান।

 

ফাগুনেরই রক্তরঙা পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ায় পাকিস্তানি বাহিনী ফেলেছিল স্বার্থান্বেষী থাবা। কেড়ে নিতে চেয়েছিল মুখের ভাষা। কিন্তু নিজেদের রক্ত ঝরিয়ে অধিকার আদায় করে বাঙালি সেদিন ফুটিয়েছিল প্রিয় রক্তফুল, প্রিয় ভাষা। শোককে শান্তির বার্তা শুনিয়ে ফাগুনের আহ্বানে প্রতি ফাগুনে রাজপথে পড়ে শান্ত পদচিহ্ন।

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?