সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত (ভিডিও)

election commission-18তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনা বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল সেনাবাহিনী সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে। ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনী সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে দু’বার বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেয় কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স সেনাবাহিনী মোতায়েন থাকবে।

এর আগে প্রধানবিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। এর আগে এ দাবি নিয়ে প্রথম বৈঠকের পর প্রধাননির্বাচন কমিশনার কাজি রকিবউদ্দিন আহমেদ জানান, সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আরো আলোচনা করে দুই একদিনের মধ্যেই জানানো হবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বেশ কয়েকজন মন্ত্রী বলেন, নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের কোনো প্রয়োজন নেই।

https://www.youtube.com/watch?v=0_S2KXArbBQ

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার