,

সন্দেহভাজন যৌন নিপীড়কদের ছবি পাঠানো হচ্ছে সব থানায়

নববর্ষে যৌন হয়রানিডেস্ক রির্পোট : নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের ওপর যৌন নিপীড়নে জড়িত সন্দেহভাজন নিপীড়কদের ছবি রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা দপ্তরেও যাচ্ছে এসব ছবি। তাদের চেনার সঙ্গে সঙ্গেই যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারে। সিসিটিভিতে ধারণ করা ফুটেজ থেকে সন্দেহভাজনদের এসব স্থিরচিত্র তৈরি করেছে পুলিশ।

এদিকে পুলিশের গঠিত তদন্ত কমিটি এবং যৌন নিপীড়নের ঘটনায় দায়ের মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া শুরু করেছেন। গত দুই দিনে ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীসহ ছয় জন প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে সেদিনের ঘটনায় সাক্ষ্য দিয়েছেন।

বর্ষবরণের উৎসবের মধ্যে যৌন নিপীড়নের ঘটনায় লজ্জা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সেদিনের ঘটনা পরিকল্পিতভাবে ঘটনো হয়েছে উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নারী লাঞ্ছনার ঘটনার পেছনে ধর্মান্ধতা ও পুরুষতন্ত্র কাজ করেছে।

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে সিসিটিভি ফুটেজ থেকে অন্তত চারজন সন্দেহভাজন নিপীড়ককে চিহ্নিত করা হয়েছে। তাদের ছবি প্রত্যক্ষদর্শীদের দেখানো হয়েছে। তারাও ওই চারজনকে চিহ্নিত করে বলেছেন, সেদিন এদের গতিবিধি সন্দেহজনক ছিল।

পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের গেট ও ক্যাম্পাসে নিয়মিত আড্ডা দেন এমন ব্যক্তিদেরও ওই ছবি দেখানো হয়েছে। তাদের ক্যাম্পাসের কেউ চিনতে পারেনি। এ থেকে ধারণা করা হচ্ছে নিপীড়করা ক্যাম্পাসের বাইরে থেকে এসে এমন ঘটনা ঘটিয়েছে। ফলে ঢাকার ৪৯ থানাসহ দেশের সব থানায় সন্দেহভাজনদের ছবি পাঠানো হবে। যাতে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের চিহ্নিত করতে পারে।

ওই সূত্রটি জানায়, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, এক যুবক নারীদের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তার শারীরিক ভঙ্গিও ছিল সন্দেহভাজন। ওই এলাকার একাধিক স্পটে তাকে দেখা গেছে। এ ধরনের আরও কয়েকজনকে একই কায়দায় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করতেও দেখা যায়। তাদের স্থিরচিত্রই বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার ইব্রাহিম ফাতেমী জানান, এখন পর্যন্ত বিভিন্ন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া তথ্যে মনে হয়েছে, ঘটনায় জড়িতরা কেউ ক্যাম্পাসের নয়। তাই তাদের চিহ্নিত করা গেলেও নাম-পরিচয় পাওয়া যাচ্ছে না। এ জন্য তাদের চিহ্নিত করতে ফুটেজ থেকে সংগ্রহ করা স্থিরচিত্র সব থানায় পাঠানো হচ্ছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ সম্মেলন : পহেলা বৈশাখে নারীর প্রতি যৌন নিপীড়নের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, পরিকল্পিতভাবেই সেদিনকার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পেছনে ধর্মান্ধতা ও পুরুষতন্ত্র কাজ করেছে। গতকাল সকালে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মাহফুজা খানম বলেন, এ উৎসব উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ছিল। তাহলে কী করল তারা? অপর সদস্য অ্যারোমা দত্ত বলেন, ধর্মান্ধতা ক্যান্সারের মতোই বেড়ে চলেছে। এটা বাংলাদেশের নারীদের জন্য হুমকি।

তদন্ত চেয়ে রিট : বর্ষবরণের দিন নারী লাঞ্ছিতের ঘটনায় সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্যও রিটে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর