ট্যাক্স কার্ড পাচ্ছেন মাশরাফি সাকিব ও তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : সেরা করদাতা হিসেবে খেলোয়াড় ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার। তারা হলেন, কর অঞ্চল-১ এর তামিম ইকবাল, কর অঞ্চল-৭ এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল-১ এর মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে এনবিআর।

সেরা করদাতা হিসেবে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য ১২ এই (তিন) ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০ কর বছরে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য ১২ এই (তিন) ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়ার জন্য ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি.।

 

এ জাতীয় আরও খবর

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী