,

স্যামসাং-এর টাইজেন ফোনের দাম কমলো

Samsung_GPপ্রযুক্তি ডেস্ক : স্যামসাং মোবাইল বাংলাদেশ টাইজেন অপারেটিং সিস্টেম চালিত স্যামসাং জেড১-এর মূল্য হ্রাস করেছে। একই সাথে গ্রামীণফোনের সাথে হ্যান্ডসেটটি সাথে নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার। সর্বপ্রথম টাইজেন অপারেটিং সিস্টেম ভিত্তিক ফোন স্যামসাং জেড১ এখন পাওয়া যাবে মাত্র ৬,৯০০ টাকায় এবং সাথে থাকছে ৩,০০০ হাজার টাকার আকর্ষণীয় অফার।

এই অফারের আওতায় স্যামসাং জেড১ কিনলে গ্রাহকরা সাথে পাচ্ছেন গ্রামীণফোন নেটওয়ার্কে তিন মাস জুড়ে ১,২০০ মিনিট টকটাইম এবং থ্রিজি ইন্টারনেটে সংযুক্ত থাকার জন্য ৬ গিগাবাইট ডাটা প্যাকেজ একেবারে বিনামূল্যে। এই প্যাকেজের মেয়াদকাল হচ্ছে ৩০ দিন। এই অফার সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, “বাংলাদেশের গ্রাহকদের চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা স্যামসাং জেড১ কে পরিবেশন করছি। আর আমাদের বিশ্বাস, গ্রামীণফোনের গ্রাহকরা এই অফারের মাধ্যমে পাবেন একটি সম্পূর্ণ মোবাইল অভিজ্ঞতা।” গ্রামীণফোনের হেড অফ প্রডাক্টাস হাসিবুল হক বলেন, “গ্রাহকদের সংযুক্ত রাখার উদ্দেশ্যে গ্রামীণফোন সবসময় সর্বোত্তম প্রচেষ্টা করে আর স্যামসাং এর এই উদ্যোগটি এন্ট্রি লেভেল মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরো বৃদ্ধি করবে।”

বাংলাদেশের বাজারের জন্য টাইজেন অপারেটিং সিস্টেম ভিত্তিক প্রথম স্মার্টফোন স্যামসাং জেড১ স্থানীয় ওয়েবসাইটগুলোর জন্য বিশেষভাবে সাপোর্ট করবে। আর ফোনটি খুবই সহজ ইউজার ইন্টারফেসে তৈরি। এর ফলে প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীরাও খুব সহজেই এই ফোনটি ব্যবহার করতে পারবেন। ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর এবং ৭৬৮ মেগাবাইট র‌্যাম সম্বলিত স্যামসাং জেড ১ ব্যবহারে খুবই সহজ এবং বেশ দ্রæত সব কাজ সম্পন্ন করে। ফোনটিতে আরো রয়েছে ৪ ইঞ্চি ডবিøউভিজিএ পিএলএস স্ক্রিন এবং ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। আর সর্বোচ্চ ৬৪ গিগাবাইট মাইক্রো এসডি কার্ডের সাথে এই ফোনের মেমোরি আরো বৃদ্ধি করা সম্ভব। ফোনটির “আল্ট্রা পাওয়ার সেভিং মোড” এর সাহায্যে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে সংযুক্ত থাকতে পারবেন।

বাংলাদেশে স্যামসাং জেড১ এর মূল্য ৬,৯০০ টাকা। এপ্রিল ১৬, ২০১৫ তারিখ থেকে শুরু হওয়া এই অফারের আওতায় ফোনটি পাওয়া যাবে সাদা, কালো ও লাল রঙে। বিস্তারিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে অথবা ঘুরে আসুন নিকটস্থ স্যামসাং স্টোর থেকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর