রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আজ মঙ্গলবার সকালে ঢাকাস্থ দূতাবাসে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘করোনা মোকাবিলায় দুই দেশ একই সঙ্গে কাজ করবে। ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই।’

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত শুধু একা করোনাভাইরাস প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে চায় না, প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চাই আমরা।’

স্বাস্থ্য সুরক্ষা ও করোনা পরিস্থিতির কারণেই ভারতে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু করতে সময় লাগছে। শিগগিরই এটি চালু হবে বলেও সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন দোরাইস্বামী।

এদিকে সীমিত পরিসরে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে উদযাপিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা। পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন ভারতীয় হাই কমিশনার। পরে জাতীয় সংগীতের মাধ্যমে দেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ভাষণ পাঠ করে শোনানো হয়।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী