বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় নিয়ে গবেষণা করবেন মম

2w4yrt1a copyবিনোদন প্রতিবেদক : ভাল অভিনেত্রী হিসেবে জাকিয়া বারী মম সুনাম কুড়িয়েছেন অনেক আগেই। এবার অভিনয়ের পাশাপাশি অভিনয় শৈলী নিয়ে গবেষণাও করবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থী। পিএইচডি গবেষক হিসেবে ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগে আজ ভর্তিও হয়ে এসেছেন।

মমর গবেষণার বিষয় ‘ঐতিহ্যবাহী বাংলা নাটকের অভিনয়শৈলী’। তার গাইড হিসেবে থাকছেন ড. আফসার আহমেদ। এর আগে মম একই বিষয় নিয়ে এমফিল করেছেন। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। তবে প্রথমপর্ব পরীক্ষাতেই ৬০% এর অধিক নাম্বার পাওয়ায় দ্বিতীয় পর্ব করার আগেই এমফিল শিক্ষার্থী থেকে পিএইচডি’র শিক্ষার্থী হিসেবে রূপান্তরিত হওয়ার সুযোগ পান। ফলে যারপরনাই খুশি মম।

তিনি বলেন, ‘অভিনয় করার পাশাপাশি এবার অভিনয় নিয়ে গবেষণা করারও সুযোগ পেলাম। এটা আমার জন্য একটা খুশির সংবাদ। আমি সবসময় পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত কাজই করেছি। যাতে কাজ ও পড়ালেখা কোনটারই ক্ষতি না হয়। এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, আর ধন্যবাদ জানাবো আমার পরিচালক ও প্রযোজকদের আমার এই জায়গাতে আসার পেছনে তারাও সহযোগিতা করেছেন।’

তিনি আরও বলেন, ‘গতানুগতিক কাজ নয়, ছুঁয়ে দিলে মন’ এর মতো ভাল ভাল ছবি করতে চাই। দর্শককে আরো ভালকিছু উপহার দিতে চাই।’

উল্লেখ্য ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে জাকিয়া বারী মমর। প্রথমেই অভিনয় করেন তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে। এরপর নাটক, টেলিফিল্মে অভিনয় করে কাটান দীর্ঘদিন। সাত বছর পর আবারো নাম লেখান চলচ্চিত্রে। এবার কিন্তু আর আর্টফিল্ম নয়, একেবারে বাণিজ্যিক চলচ্চিত্রে। রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি মুক্তি পায় গত বছর। আর এ বছরের ১০ই এপ্রিল মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ‘ছুয়ে দিলে মন’।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে