,

শিকলে বেঁধে স্বামীকে কুকুরের মতো রাস্তায় ঘোরাল স্ত্রী!

news-image

অনলাইন ডেস্ক : ইতিমধ্যে এসে গিয়েছে করোনার ভ্যাকসিন। তা সত্ত্বেও করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক বাড়ছেই। বিশ্বের বহু দেশে নতুন করে জারি হয়েছে লকডাউন। কঠোর হয়েছে কোভিডবিধি। এই পরিস্থিতিতে বাইরে ঘোরার জন্য অদ্ভুত কাজ করে বসলেন কানাডার এক নারী।

নিজের স্বামীকেই কুকুরের মতো শিকলে বেঁধে রাস্তায় ঘুরলেন! নেটদুনিয়াতেও রীতিমতো ভাইরাল এই ছবি। তবে এই কাণ্ড করে রেহাই পাননি তিনি। ওই নারী এবং তার স্বামীকে ৩ হাজার ডলার জরিমানাও দিতে হয়েছে।

ঘটনাটি কানাডার কুইবেক শহরের। যেখানে নতুন করে করোনা সংক্রমণ চিন্তা বাড়িয়েছে স্থানীয় প্রশাসনের। ফলে রাত আটটার পর সেখানে জারি থাকছে কারফিউ। তবে এই সময় যে কেউ নিজের পোষ্যকে নিয়ে রাস্তায় ঘুরতে বেরতে পারেন, সেক্ষেত্রে ছাড় আছে। অভিযুক্ত নারী বাইরে বেরোনোর জন্য ফন্দি আঁটছিলেন। আর তাতেই এমন কাণ্ড! স্বামীর সঙ্গে বাইরে বেরনোর জন্য তাকেই কুকুরের শিকল পরিয়ে দু’জনে রাস্তায় ঘুরতে বেরন।

তবে এক পুলিশ কর্মকর্তা ওই নারীকে আটক করায় সব ফাঁস হয়ে যায়। এ ধরনের কাজের জন্য তাকে এবং তার স্বামীকে ১৫০০ ডলার করে জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য