শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ৪ পৌরসভায় আ. লীগ প্রার্থীরা জয়ী

news-image

পাবনা প্রতিনিধি : দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পাবনার চার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ইভিএম পদ্ধতিতে দিনভর পাবনার ফরিদপুর পৌরসভায় ভোট গ্রহণ করা হয়েছে। এই পৌরসভায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী খ.ম কামরুজ্জামান মাজেদ নৌকা প্রতীকে ৫ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী এনামুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩ শত ১২ ভোট।

অপরদিকে, সাঁথিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু নৌকা প্রতীকে ১৬ হাজার ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট।

এদিকে, পাবনার ঈশ্বরদী পৌরসভায় আওয়ামী লীগের ইসাহক আলী মালিথা পেয়েছেন ২৮ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন। তিনি পেয়েছেন ২ হাজার ১৭০ ভোট। উপজেলা রিটানিং অফিসার, ইউএনও পিএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া ভাঙ্গুড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর পৌরসভায় বিএনপি প্রার্থীর সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলেও ঈশ্বরদী ও সাঁথিয়া পৌরসভায় জালভোট প্রদান, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ