রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারিকা-মিশুর ‘হোম মেইড’

news-image

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির সম্প্রতি জুটি হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকার বিপরীতে। নাটকের নাম ‘হোমমেইড’। মিশু সাব্বিরের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক ও পরিচালনা করেছেন সাখওয়াত মানিক।

নাটকটিতে মিশু-সারিকা ছাড়া আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, তামিম খন্দকার, জান্নাত, সম্রাটসহ অনেকে।

পরিচালক জানান, এ নাটকের গল্পে দেখা যাবে অর্ণব চরিত্রের যুবক মিশু সাব্বির। তার ফ্যামিলির সবাই বিদেশে প্রতিষ্ঠিত। দেশের বাড়িতে একমাত্র অর্ণব থাকে। অর্ণবের বাড়ির কাজকর্ম করার জন্য অনলাইন হোমমেইড সার্ভিস থেকে অর্ণব একজনকে নিয়োগ দেয়।

প্রথম দিন হোমমেইড বা গৃহপরিচারিকা নিতুকে দেখে অর্ণবের কোনোভাবেই বিশ্বাস হয় না এতো স্মার্ট একটা মেয়ে হোমমেইডের কাজ করে। নিতুর চাল চলন কথা বার্তা বেশ স্মার্ট। নিতু নিজেকে নীলস বলে পরিচয় দিতেই সাচ্ছন্দ বোধ করে।

গল্পে নিতুর অদ্ভূত রকমের কাজ করার ধরণ কথাবার্তার স্টাইল ও পোশাক দেখে অর্ণব অবাক হয়ে ভাবে এমন একটা মেয়ে কীভাবে হোমমেইড হয়। তার এই ভাবনা থেকেই গল্পের শুরু। নীলস তার কাজের অজুহাতে নানান ধরণের রুটিন চাপিয়ে দেয় অর্ণবের উপর। অর্ণব নীলসের রুটিনে কোনঠাসা হয়ে পড়ে। নাটকে নীলসের ভূমিকায় অভিনয় করেছেন সারিকা।

‘হোমমেইড’ নাটকটি আগামীকাল ১৭ জানুয়ারি এনটিভিতে ও পরবর্তীতে সিলভার স্ক্রিন ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী