বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহা ওরফে রণিতার ‘ইষ্টিকুটুম’ ছেড়ে দেয়া নিয়ে নানা ঘটনা

72036_e1বিনোদন প্রতিবেদক : কলকাতার টিভি চ্যানেল স্টার জলসায় প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’ থেকে বাহা ওরফে রণিতা হঠাৎ সরে যাওয়ার কারণটি নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। রণিতার জায়গায় নতুন বাহামনি এসেছে। কিন্তু রণিতার স্বতঃস্ফূর্র্ততা নিয়ে এখনও সবাই মুগ্ধ। তবে ‘ইষ্টিকুটুম’ ছেড়ে বাহা চলে গেলেও চ্যানেল কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়নি। উল্টো মামলার ফাঁসে আটকে দিয়েছে বাহা ওরফে রণিতা দাসকে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বর থেকে যখন স্টার জলসার ‘ইষ্টিকুটুম’ ছেড়ে হঠাৎ চলে যান রণিতা, তখন বক্তব্য ছিল পড়াশোনার চাপ এবং শরীর ভাল নেই বলেই তার পক্ষে করা সম্ভব নয় এ সিরিয়াল। তবে আকস্মিকভাবে এ চলে যাওয়া নিয়ে স্টার জলসা চ্যানেল কোর্টে  মামলাও করে রণিতা দাসের নামে, যার মীমাংসা এখনও হয়নি। রণিতা স্টার জলসার সঙ্গে একটি বোঝাপড়ায় আসতে চাইলেও সেটা হতে দিচ্ছে না একটি মহল। রণিতার অভিযোগ, তার ক্যারিয়ার নষ্ট করে দিতে সক্রিয় কয়েকজন। আর তাই কালার্স বাংলায় একটি ননফিকশন শোর সঞ্চালক হিসেবে রণিতা সমপ্রতি শুটিং শুরু করার পরই চারদিকে রণংদেহী ভাব শুরু হয়েছে। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসার্স (ডব্লিউএটিপি) একটি চিঠি লিখে সব চ্যানেলের বড় কর্তাদের 

জানিয়েছে, কোন চ্যানেল এই বছর ডিসেম্বর পর্যন্ত রণিতার সঙ্গে কাজ করতে পারবে না তার ‘আনপ্রফেশনাল কনডাক্ট’-এর জন্য। তবে প্রশ্ন উঠেছে, রণিতার সঙ্গে তো স্টার জলসার ঝামেলা, সেটা নিয়ে তো তারা মামলা করেছে। সেখানে প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন কি করে একজন আর্টিস্টকে আটকে রাখে? আর এখানেই ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করেন রণিতা। তিনি বলেছেন, আমি পুরো ব্যাপারটা দেখে দুঃখিত। ‘ইষ্টিকুটুম’ করতে করতে আমার স্পাইনের প্রবলেম হয়। পলিসিস্টিক ওভারি ধরা পড়ে। থাইরয়েডের প্রবলেম হয়। আমার পক্ষে মেগাসিরিয়ালের চাপ নেয়া আর সম্ভব ছিল না। এছাড়া পরীক্ষাও ছিল। সে জন্যই আমি কিছু দিনের  ব্রেক চেয়েছিলাম। কিন্তু তা যে কাজে লাগেনি তা স্পষ্ট হয়েছে স্টার জলসার মামলা করা থেকে। রণিতা অভিযোগ করে বলেছেন, যে প্রোডাকশন হাউস ‘ইষ্টিকুটুম’ করত, সেই ম্যাজিক মোমেন্টস-এর  শৈবাল বন্দ্যোপাধ্যায় কেন আমার ক্যারিয়ারের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছেন আমি জানি না। তবে রণিতা যে প্রবল চাপে রয়েছেন তা বোঝা গেছে তার কথা থেকে। তিনি জানিয়ে দিয়েছেন, আমার নিজের ও বাড়ির লোকজনদের শরীর খুব খারাপ। কারও যদি কিছু হয়, তার পুরো দায়িত্ব শৈবাল বন্দ্যোপাধ্যায় ও স্ক্রিপ্ট রাইটার লীনা গঙ্গোপাধ্যায়ের।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা