শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেন বুঝে পাচ্ছেন ট্রাম্পের অ্যাকাউন্ট

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে হোয়াইট হাউস। এরই মধ্যে বৃহস্পতিবার টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলো জো বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করবে তারা। খবর রয়টার্সের।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেবেন ট্রাম্প। এদিনই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এদিনই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলো হস্তান্তর করবে টুইটার।

টুইটার হোয়াইট হাউসের যেসব প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করবে, সেগুলোর মধ্যে রয়েছে—হোয়াইট হাউসের অ্যাকাউন্ট (@WhiteHouse), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@POTUS), যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@VP), যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির অ্যাকাউন্ট (@FLOTUS) ও প্রেস সেক্রেটারির অ্যাকাউন্ট (@PressSec)।

টুইটার জানিয়েছে, অ্যাকাউন্টগুলো যখন বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, তখন তাতে আর আগের প্রশাসনের (ডোনাল্ড ট্রাম্প) অনুসারীরা (ফলোয়ার) স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবেন না। অর্থাৎ অ্যাকাউন্ট হস্তান্তর হলেও তার অনুসারী স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না।

টুইটার জানিয়েছে, নতুন অ্যাকাউন্ট অনুসরণের ব্যাপারে তারা ব্যবহারকারীদের নোটিফিকেশন দেবে।

বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। তার স্বামী ডগলাস এমহফ হবেন সেকেন্ড জেন্টেলম্যান। তার জন্য একটি নতুন অ্যাকাউন্ট (@SecondGentleman) তৈরি করেছে টুইটার কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ