শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে শীতে শরীরে ‘ভিটামিন ডি’ র মাত্রা ঠিক রাখবেন

news-image

স্বাস্থ্য ডেস্ক : এই শীতে মন চায় একটু রোদ। সূর্যের আলোর অভাব হলে এর ফল ভোগ করে শরীর। কারণ সূর্যের আলোর অভাবে শরীরে ‘ভিটামিন ডি’ এর ঘাটতি হতে পারে। আর ‘ভিটামিন ডি’ এর ঘাটতি হলে কমতে শুরু করে ক্যালসিয়ামের মাত্রা।

এই ‘ভিটামিন ডি’ শরীরে ক্যালসিয়ামকে ধরে রাখে। ক্যালসিয়ামের মাত্রা কমলে হাড় দুর্বল হয়। দাঁত, পেশীর সমস্যাও দেখা দেয়। তাই শরীরে ‘ভিটামি ডি’ এর মাত্রা সঠিক রাখা কতটা জরুরি, তা স্পষ্ট। এই ‘ভিটামিন ডি’ এর অভাব হলে শিশুদের রিকেট হতে পারে। বয়স্কদের শরীরে যন্ত্রণা বাড়ে। সূর্যের আলো ‘ভিটামিন ডি’ এর অন্যতম উৎস। তাছাড়া আর যা খেলে এই মাত্রা ঠিক থাকে, জেনে নিন—

গরুর দুধ- গরুর দুধে ভিটামিন ডি রয়েছে। সোয়া মিল্কও উপকারী। সঙ্গে নিন এক চিমটি হলুদ। হাড় মজবুত থাকবে।
মাশরুম- রক্তে ‘ভিটামিন ডি-৩’ এর মাত্রা বাড়াতে সাহায্য করে এই মাশরুম।

ডিমের কুসুম- কোলেস্টেরলের মাত্রা রক্তে বেশি থাকলে আলাদা। নয়তো কুসুমসহ ডিম খান।

মাছ- স্যামন, ম্যাকারেল, সার্ডিনে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা