বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত রোববার

armiআসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামীকাল রোববার (১৯ এপ্রিল) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে করণীয় বিষয়গুলো নির্ধারণ করা হবে। সেই সঙ্গে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

শনিবার সকাল ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে  নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান।

তিনি জানান, বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাসহ আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর জন্য সংশ্লিষ্ট সবাইকে ইসি থেকে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে অধিকাংশ প্রার্থী নির্বাচন অনুষ্ঠানের কমপক্ষে ৭ দিন আগে সেনা মোতায়েনের দাবি করেছেন। তবে বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন জনের মতামতের ভিত্তিতে সেনা মোতায়েন হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ইসি সূত্রে জানা যায়।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘ভোটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পরিস্থিতি বিবেচনায় সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

নিরাপত্তা নিশ্চিতে ভোটকেন্দ্র ও ভ্রাম্যমাণ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৬৫ হাজার সদস্যকে মাঠে নামানো পরিকল্পনা আছে ইসির। এছাড়াও ভোটকেন্দ্রকে ঘিরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, আনসার, র‌্যাব ও বিজিবি মোতায়েনের বিষয়ে ভাবা হচ্ছে। সেই সঙ্গে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা আছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোট গ্রহণের দুইদিন আগে অর্থাৎ ২৬ এপ্রিল থেকে ভোটের পরদিন অর্থাৎ ২৯ এপ্রিল পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, তিন সিটিতে ভোটার সংখ্যা প্রায় ৬০ লাখ। এর বিপরীতে মেয়র পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১ হাজার ১০০ এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশন নির্বাচণের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তরের ১ হাজার ৯৩ ভোট কেন্দ্র, দক্ষিণের ৮৮৯টি কেন্দ্র ও চট্টগ্রামের ৭১৯টি ভোটকেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং ও সহকারী পোলিং অফিসার নিয়ে অর্ধলক্ষাধিক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা