,

গুঞ্জনের মধ্যেই যশকে নিয়ে মন্দিরে নুসরাত!

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পাড়ায় ও রাজনীতিতে আলোচনায় বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের প্রেম। এমনই গুঞ্জন নিয়ে চারিদিকে যখন হইচই পড়ে গেছে, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তাদের মন্দিরে যাওয়ার একটি ভিডিও।

ভিডিওতে ভারতের দক্ষিণেশ্বর কালী মন্দিরে পাওয়া গেল ‘যশরত’কে। শাঁখা-সিঁদুর, আর সবুজ-গোলাপি ভারি সিল্কের শাড়িতে সেজেছেন নুসরাত। যশ-নুসরাতের সঙ্গে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্রও। যশ-নুসরাত দু’জনের মুখই ঢাকা রয়েছে মাস্কে।

যশ দাশগুপ্তের এক ফ্যান ক্লাবের পক্ষে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল গত ১৬ ডিসেম্বর। ক্যাপশন লেখা রয়েছে ভিডিওটি আগের দিনের, অর্থাৎ ১৫ ডিসেম্বরের। সুতরাং যশের সঙ্গে রাজস্থানে ঘুরতে যাওয়ার আগেই দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন যশ-নুসরাত।
তবে ঠিক কারণে ছিল মন্দির দর্শন, তা স্পষ্ট নয়। ভিডিওর সাউন্ড বন্ধ রয়েছে, তাই কী কথা হচ্ছে তিনজনের তা জানাও সম্ভব হয়নি।
এদিকে যশের সঙ্গে প্রেম, নিখিলের সঙ্গে ঘর ভাঙার গুঞ্জন নিয়ে নুসরাত জানিয়েছেন, ‘আমার ব্যক্তিগত জীবন জনগণের জন্য নয়।’

তিনি আরও বলেন, ‘মানুষ সবসময় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এইবার আমি আর কিছু বলব না। মানুষ আমার বিচার করুক আমার কাজ দিয়ে, আমার অভিনয় দিয়ে। আমি ভালো বা খারাপ অভিনেত্রী সেটা বলুক। এটা আমার ব্যক্তিগত জীবন।’ সূত্র : হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান