শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার বাসায় হেফাজত নেতারা

khalada houseবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের ছয় সদস্যের একটি দল। শুক্রবার রাতে গুলশানে বিএনপি নেত্রীর বাসভবনে তার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তারা। এতে নেতৃত্ব দেন সংগঠনটির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমী।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বিএনপি প্রধানের বাসভবনে যান। তারা খালেদা জিয়াকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন বলে জানা গেছে।