শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে “মুজিবনগর দিবস” পালিত

Nasirnagar (MOJIB NAGAR )Pictureস্টাফ রিপোর্টার নাসিরনগর : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কাযালয়ে   এক আলোচনা সভা  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা। সভায় বক্তব্য রাখেন  হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক মিয়া,ফান্দাউক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুচন মিয়া মাস্টার,গোর্কণ ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি  মোঃ হাসান খাঁ প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসহ তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী।