শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিডে দেশে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১০০৭, সুস্থ ৯৬৬

news-image

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোভিডের ৩০৬ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৮১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৮১ জনের। এখন পর্যন্ত ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন। মোট মারা গেছেন ৭৭১৮ জন।

মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

 বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১০ জন নারী।এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৭,৭১৮ জনের মধ্যে ৫ হাজার ৮৬৭ জন পুরুষ ও ১,৮৫১ জন নারী। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৮ হাজার ৪৯৪ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১১ হাজার ২৭১ জন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ