,

বরিসের ভারত সফর বাতিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে কঠোর লকডাউন আরোপের পর জানুয়ারিতে পরিকল্পিত দিল্লি সফর বাতিল করেন তিনি। আলজাজিরা।

ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার এক ফোনালাপে একথা জানিয়ে দিয়েছেন জনসন।

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণকে বিপুল সম্মান আখ্যা দিয়ে তা গ্রহণের কথা নিশ্চিত করেছে। দিল্লির ওই আয়োজনে জনসন হাজির থাকতে পারলে সেটাই হতো গত বছর তার দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় কোনও দ্বিপাক্ষিক সফর।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে দেশজুড়ে লকডাউন ঘোষণার আলোকে, আর যে গতিতে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়াচ্ছে তার ভিত্তিতে প্রধানমন্ত্রী বলেছেন তার যুক্তরাজ্যে থাকাটা গুরুত্বপূর্ণ যাতে তিনি নিজ দেশে ভাইরাস মোকাবিলায় ব্যবস্থা নিতে পারেন।’

উল্লেখ্য, নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতায় জনসন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আর বিভিন্ন ক্ষেত্রে সহায়তার ওপর জোর দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি