,

ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃংখলার অবনতিতে স্থানীয় সংসদ সদস্যের উদ্বেগ,ক্ষমা প্রার্থনা,পুলিশ সুপার বলেছেন উদ্বিগ্ন হবার কিছু নেই

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উদ্বেগ প্রকাশ করে তিনি এলাকার নাগরিকদের কাছে দু:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা ভালো যাচ্ছেনা। সংসদ সদস্য আজ সকাল ১০টায় বেসরকারী স্যাটেল্ইাট চ্যানেল  সময় টিভির ৫ম বর্ষ পদার্পন অনুষ্ঠানে বক্তৃতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মত ব্যক্ত করেন।
সম্প্রতি শহরের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজিত দাসকে গত ৩১ শে মার্চ   শহরের মেড্ডা বাজারে চিহ্নিত সন্ত্রাসী উজ্জল ও তার সাঙ্গপাঙ্গরা কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত উজ্জলকে বা অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার সময় সংসদ সদস্য ছিলেন দেশের বাইরে। ব্রাহ্মণবাড়িয়া এসে তিনি এ প্রতিক্রয়া ব্যক্ত করেন।
 এছাড়াও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। গত ৭ থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের উপজেলা থেকে শিশুসহ সাতজনের লাশ উদ্ধার হয়। এসব লাশের মধ্যে কারো গলাকাটা, কারো পানিতে ভাসমান ও কারো গলায় গামছা বাঁধা, কারো গলিত লাশ রয়েছে। 
৭ ই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকার নিজ বাসায় ভাত খাবার সময় আসা অজ্ঞাত নম্বরের ফোন পেয়ে বাইরে বের হন সদ্য সৌদি ফেরত যুবক মনির হোসেন (২৭)। পরে রাতে আর  সে বাসায় ফিরেনি। পরদিন বুধবার কাউতলি এলাকার জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত মনির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারি নজরুল ইসলামের ছেলে। দুর্বৃত্তরা তাকে খুন করে তার মোবাইল ফোনটি নিয়ে গেছে।
৮ ই এপ্রিল বিকেল পৌনে পাঁচটার দিকে বিজয়নগনর উপজেলার চরইসলামপুর গ্রাম সংলগ্ন সোনাই নদীতে ভাসমান অবস্থায় সমদেব বর্মণ (২২) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমদেব বর্মণ স্থানীয় জনতা ব্রিকস নামে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা সোনাই নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ৯ এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের জমি থেকে চার বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজিদ উল্লাহ সুহিলপুর গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল ওই শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। সকালে শিশুটির গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তবে সংসদ সদস্য একথা বললেও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ